দিনে দিনে খসিয়া পড়িবে
রঙ্গিলা দালানের মাটি
গোসাইজি কোন রঙ্গে।
বাইন্ধাছো ঘরখানি মিছা দুনিয়ার মাঝে
গোসাইজি......কোন রঙে।
ও দিনে দিনে.........।।
হাড়ের ঘরখানি চামের ছাউনি
বন্ধে বন্ধে তার জোড়া।
আর তাহারই তলে ময়ূর আর ময়ূরি
তাহারই তলে ময়ূর আর ময়ূরি
শূণ্যে উড়াই ডানা
গোসাইজি কোন রঙে।
ত্রকতালা দুইতালা ,তিনতালা চারতালা
সদর তালায় বাওি জ্বলে।
সাধক নীলকণ্ঠ কয় গুরু না ভজিলে
নীলকণ্ঠ কয় গুরু না ভজিলে
কি হবে নিধন কালে,
গোসাইজি কোন রঙে।
দিনে দিনে খসিয়া পড়িবে
রঙ্গিলা দালানের মাটি
গোসাইজি কোন রঙে।
বাইন্ধাছো ঘরখানি মিছা দুনিয়ার মাঝে
গোসাইজি কোন রঙে
মিছা দুনিয়ার মাজে গোসাইজি কোন রঙে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন