যদি থাকে নসিবে আপনে আপনে আসিবে

যদি থাকে নসিবে আপনে আপনে আসিবে,

 জোর  করে মন হরণ করো না,করে ছলনা

এইযে ভীষন যন্ত্রনা।


 আপন মন হয় যদি মনের মতন

 মনে মন করে আকর্ষন

 সেই মনে আর ঘুণে ধরে না, 

রে মন ধরে না, সে মনে আর ঘুণে ধরে না।


 ভালো লাগলে ভালবেসে

কাছে বসে মুচকি হাসে

 তারাইয়া দিলেও সরে না,

রে মন সরে না,

এই যে ভীষণ যন্ত্রনা


 বেহায়ামনা শামসুল হকে

আশার  মশাল জেলে বুকে

অন্তে যন্ত্রে করে সাধনা,রে মন মিলে না

অন্তে যন্ত্রে করে সাধনা




 

 

 


বেইমান এমন ও আছে

 বেইমান এমন ও আছে

বেইমান এমন ও আছে,
চামড়া কাইটা বসতে দিলে দেগবা জুুতা বানাইছে।
মিষ্টি কথা কইয়া পিঠে  ছুরি বসাইছে,
 বেইমান এমন ও আছে 
চামড়া কাইটা বসতে দিলে দেগবা জুুতা বানাইছে।

ভালো ভাইসা বুকের উপর যারে দিলা ঠাই,
সে তোমারে মনের মধ্যে মারবে ছুরির গাও
  ভবের মারা মাইরা একদিন লুকাইয়া গেছে।

তোমার উপর   করবো বন্ধ যেইনা অত্যাচার
প্রকাশ করলে সবাই কইবো করছো মিথ্যাচার 
সাত সাগরের পানি তোমায় চখে জমাইছে।

যার লাগিয়া করবা চুরি সে বানাইবে চুর 
কাইন্দা কাইন্দা  যতই তুমি নিশি কর ভুর
শাহা আলম সরকার কয়  তোমার কপাল পুইড়াছে ।
বেইমান এমন ও আছে,

চামড়া কাইটা বসতে দিলে দেগবা জুুতা বানাইছে।।