যদি থাকে নসিবে আপনে আপনে আসিবে,
জোর করে মন হরণ করো না,করে ছলনা
এইযে ভীষন যন্ত্রনা।
আপন মন হয় যদি মনের মতন
মনে মন করে আকর্ষন
সেই মনে আর ঘুণে ধরে না,
রে মন ধরে না, সে মনে আর ঘুণে ধরে না।
ভালো লাগলে ভালবেসে
কাছে বসে মুচকি হাসে
তারাইয়া দিলেও সরে না,
রে মন সরে না,
এই যে ভীষণ যন্ত্রনা
বেহায়ামনা শামসুল হকে
আশার মশাল জেলে বুকে
অন্তে যন্ত্রে করে সাধনা,রে মন মিলে না
অন্তে যন্ত্রে করে সাধনা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন