বেইমান এমন ও আছে
বেইমান এমন ও আছে,
চামড়া কাইটা বসতে দিলে দেগবা জুুতা বানাইছে।
মিষ্টি কথা কইয়া পিঠে ছুরি বসাইছে,
বেইমান এমন ও আছে
চামড়া কাইটা বসতে দিলে দেগবা জুুতা বানাইছে।
ভালো ভাইসা বুকের উপর যারে দিলা ঠাই,
সে তোমারে মনের মধ্যে মারবে ছুরির গাও
ভবের মারা মাইরা একদিন লুকাইয়া গেছে।
তোমার উপর করবো বন্ধ যেইনা অত্যাচার
প্রকাশ করলে সবাই কইবো করছো মিথ্যাচার
সাত সাগরের পানি তোমায় চখে জমাইছে।
যার লাগিয়া করবা চুরি সে বানাইবে চুর
কাইন্দা কাইন্দা যতই তুমি নিশি কর ভুর
শাহা আলম সরকার কয় তোমার কপাল পুইড়াছে ।
বেইমান এমন ও আছে,
চামড়া কাইটা বসতে দিলে দেগবা জুুতা বানাইছে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন